ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিশ্ববাজারে স্বর্ণের দর সর্বকালের সর্বোচ্চ

#

০৯ মার্চ, ২০২৪,  4:55 PM

news image

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নিরাপদ আশ্রয়-খ্যাত ধাতুটির দর। শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৭০ ডলার ৫৫ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে।  এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনও এত দেখেননি। এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম