ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  5:08 PM

news image

হৃদস্পন্দন থামিয়ে দেয়া ১২০ মিনিটের মহানাটক, মেসির রেকর্ড আর কেপ ভার্দের রূপকথাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। মঞ্চটা যেন আগে থেকেই প্রস্তুত ছিল মহাকাব্যের জন্য। ম্যাচের প্রথমার্ধেই প্রস্ফুটিত হলো সেই চিরচেনা জাদু। ম্যাচের ২৯ মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে বল জালে জড়ালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি! আর এই জাদুকরী গোলের সঙ্গেই ফুটবল ইতিহাস নতুন করে লিখলেন এলএমটেন।

বিশ্বকাপে এটি মেসির রেকর্ড ২০তম গোল! শুধু তাই নয়, নকআউট পর্বে গোল এবং অ্যাসিস্টের হিসাব মিলিয়ে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে গোল অবদানে এখন বিশ্ব ফুটবলের এককভাবে নাম্বার ওয়ান লিওনেল মেসি।


তবে মেসির রেকর্ডের রাতে সহজে দমে যায়নি লড়াকু কেপ ভার্দেও। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে গোল শোধ করে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ সমতায় শেষ করে তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।


নাটকের আসল অঙ্কটা যেন তোলা ছিল এখানেই! অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই আবারও জ্বলে ওঠে আর্জেন্টিনা। দুর্দান্ত এক আক্রমণে লিসান্দ্র মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।


কিন্তু রোমাঞ্চের তখনও বাকি ছিল। আর্জেন্টিনার লিড নেয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কেপ ভার্দে। ম্যাচের ঠিক ১০২ মিনিটে এক অবিশ্বাস্য শট থেকে গোল শোধ করে আবারও ম্যাচে ২-২ সমতা ফেরায় কেপ ভার্দের ক্যাব্রাল।


সবাই যখন টাইব্রেকারের হিসাব কষতে শুরু করেছেন, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ১১১ মিনিটে মেসির ক্রসে রোমেরোর হেডে কেপ ভার্দের জালে বল জড়িয়ে জয় নিশ্চিত হয় স্কালোনির শিষ্যদের। শেষ ষোলোতে ৭ জুলাই তাদের প্রতিপক্ষ মোহাম্মাদ সালাহর মিশর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম