ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যা: দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীকে বরণে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি, আলোচনায় নানা দাবি আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন

বিশ্বকাপ দল ঘোষণা করলো কানাডা

#

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:40 AM

news image

আর মাত্র ছয় দিন। এরপরই শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর, কাতারে ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসছে। এরই মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলসহ কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। কাতার বিশ্বকাপে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কানাডা। কানাডার দলে রয়েছেন শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ফুটবলার আলফানসো দেভিস। ঘানার এক শরণার্থীশিবিরে জন্ম হলেও লাইবেরিয়ার গৃহযুদ্ধের সময় ২০০৫ সালে কানাডায় স্থানান্তরিত হয় দেভিসের পরিবার। সেখান থেকেই ফুটবলার হিসেবে যাত্রা শুরু আলফানসো দেভিসের। কানাডার বিশ্বকাপ দলে এই লেফটব্যাক খেলোয়াড় ফরোয়ার্ড হিসেবে ডাক পেয়েছেন।

কানাডার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার

রক্ষণভাগ : স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস

মধ্যমভাগ : লিয়াম ফ্রেজার, ইসমায়েল শঙ্কু, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওথারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্টাকিও, স্যামুয়েল পিয়েট

আক্রমণভাগ : তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম