ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৩,  10:26 AM

news image

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু শক্তিশালী ইংল্যান্ডের অবস্থা বেশ শোচনীয়। টানা হারে পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল তারা। এবার তারা হারল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছেও। এই হারে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে তারা বাদ পড়ল সেমিফাইনালে উঠার লড়াই থেকেও। অন্যদিকে জয়ী দল অস্ট্রেলিয়া আরও এক ধাপ এগিয়ে গেল শেষ চারের দিকে। গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ফলে ৩৩ রানের জয় তুলে নেয় অজিরা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের উপরে উঠে এলো অস্ট্রেলিয়া। তাদের বাকি দুই ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এরইমধ্যে ৭ ম্যাচের ৬টিতে হেরে বিদায় নিয়েছে সেমির লড়াই থেকে। অন্যদিকে টেবিলের শেষে থাকা ইংলিশদের এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম