ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার টেকনাফে পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে থাকবে: ইরান আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিশ্বকাপে যত কীর্তি গড়লেন মেসি

বিশ্বকাপে যত কীর্তি গড়লেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

২৩ জুন, ২০২৬,  11:26 AM

news image

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে নতুন ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নামা এই তারকা শুরুতেই সুযোগ পেয়েছিলেন। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি তিনি। তবে পরে গোল করে শুধু কাঙ্ক্ষিত রেকর্ডই স্পর্শ করেননি, বরং আরও কয়েকটি অনন্য কীর্তিও নিজের নামে লিখিয়েছেন।

বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৭, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিও এখন মেসির দখলে। তার জয়সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যেখানে ক্লোসার ছিল ১৭টি জয়। 

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি করে আরও একটি বিরল রেকর্ড গড়েন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ভিন্ন দলের বিপক্ষে প্রথম গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

এছাড়া বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি নেওয়ার রেকর্ডও এখন মেসির। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন, যার পেনাল্টি সংখ্যা ৬।

টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। এর আগে সমান সংখ্যক ম্যাচে গোল করার কৃতিত্ব ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহোর।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দলের সবকটি গোলই এসেছে মেসির পা থেকে। তার গোলসংখ্যা ৫, আর আর্জেন্টিনার মোট গোলও ৫। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো, যিনি ১৯৯৪ বিশ্বকাপে দলের প্রথম পাঁচ গোলের প্রতিটিই করেছিলেন।

তবে রেকর্ডময় রাতেও একটি বিব্রতকর পরিসংখ্যান যোগ হয়েছে মেসির নামের পাশে। বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি পেনাল্টি মিস করা ফুটবলারও এখন তিনি। এর আগে দুইটি পেনাল্টি মিস করে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

রেকর্ড, অর্জন ও নতুন ইতিহাসে ভরা এই ম্যাচে আবারও বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম