ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিশ্বকাপে বাংলাদেশের তিন ম্যাচের সূচি বদল

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৩,  9:25 PM

news image

ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। এমন সময় বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। বাংলাদেশের ৩ ম্যাচসহ মোট ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের সূচিও বদলে গেছে। এছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচের সূচিও বদলে গেছে। ধর্মশালায় ১০ অক্টোবর দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের। কিন্তু দিবারাত্রির পরিবর্তে ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। ম্যাচটা একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন হবে দিবা-রাত্রির। ১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, ম্যাচ হবে দিনের আলোতেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম