ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের

#

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  10:33 AM

news image

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেই চমৎকার বোলিংয়ের সৌজন্যে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাইম আইয়ুব। পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে আইসিসি। ভারতের বিপক্ষে তিন উইকেট নেওয়া সাইমের উন্নতিতে ফের এক ধাপ নিচে নেমে দুইয়ে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। এই দুজনের মধ্যে আগে থেকেই শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি চলছে। বিশ্বকাপের আগে শীর্ষে ওঠেন সাইম। পরের সপ্তাহে তাকে পেছনে ফেলে চূড়ায় ফেরেন রাজা। পালাবদলে এবার অভিজ্ঞ অলরাউন্ডার আবার নিচে নেমে গেলেন। ক্যারিয়ার সেরা ৩০৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন চূড়ায় আছেন ২৩ বছর বয়সী সাইম। ২৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন রাজা। ক্যারিয়ার সেরা ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে চারে আছেন দিপেন্দ্রা আইরি ও আজমাতউল্লাহ ওমারজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। পাকিস্তানের বিপক্ষে শূন্য রানে ফেরা অভিশেক শর্মা ধরে রেখেছেন শীর্ষস্থান। ওই ম্যাচেই চমৎকার ইনিংস উপহার দেওয়া ভারতের আরেক ওপেনার ইশান কিষান ১৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আটে। ২২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন। তার সতীর্থ এইডেন মার্করাম ছয় ধাপ এগিয়ে ব্রায়ান বেনেটের সঙ্গে যৌথভাবে আছেন ১৫ নম্বরে। যুক্তরাষ্ট্রের সাইতেজা মুক্কামাল্লা ১৬ ধাপ এগিয়ে আছেন ২১ নম্বরে। ইংল্যান্ডের জেকব বেথেল ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুন চক্রবর্তী। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে তিনে পাঠিয়ে দুই নম্বরে উঠে এসেছেন আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান। বিশ্বকাপে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স। ভারতের স্পিনার আকসার প্যাটেল চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। পেসার জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে আছেন ১৫ নম্বরে। আইরিশ স্পিনার ম্যাথু হামফ্রিজ ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম