ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয়

বিশ্বকাপের পর নেতৃত্ব পাচ্ছেন মিরাজ!

#

ক্রীড়া প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  4:46 PM

news image

এই মুহূর্তে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক আশা নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে পা দিয়েছিল টাইগাররা। তবে সেই আশায় গুড়েবালি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় হারে চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেছে লাল সবুজ দলের। এমন হতশ্রী পারফরম্যান্সের মধ্যে বাংলাদেশ দলে নতুন আরেক সংকট আসন্ন। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষে আর একদিনও বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকবেন না তিনি। তবে সব ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন কি না, সেটি অবশ্য স্পষ্ট করেননি সাকিব। অবশ্য ওয়ানডে ফরম্যাটের দায়িত্বই যে ছাড়তে চলেছেন তিনি সেটি প্রায় নিশ্চিতই। ফলে ওয়ানডেতে নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। তালিকায় বিশ্বকাপ শুরুর আগে থেকেই ছিল তিন জনের নাম। তবে সেই তালিকায় থাকা নাজমুল হোসেন শান্তর বিশ্বকাপ পারফর্ম বিবেচনায় অধিনায়ক হওয়া একেবারেই কঠিনতর হয়ে পড়েছে। কেননা, টাইগার এই ব্যাটার ৭ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৭ রান। তালিকায় রয়েছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নামও। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ওপেনার লিটনও অবশ্য আস্থার প্রতিদান দিতে পারেননি। বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ২২৫ রান। তবে বিসিবির অধিনায়কত্ব পাওয়ার রাডারে রয়েছেন লিটন ধারণা করাই যায়! অন্যদিকে বিশ্বকাপে খুব আহামরি পারফরম্যান্স না করতে পারলেও কিছুটা হলেও ভক্তদের আশা পূরণ করেছেন মিরাজ। কেননা টাইগার এই অলরাউন্ডার ৭ ম্যাচ ব্যাট করে করেছেন ১৬৯ রান সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। মিরাজের অবশ্য বয়সভিত্তিক ক্রিকেটেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও। সবমিলিয়ে ওয়ানডে অধিনায়কত্বের দৌড়ে মিরাজই থাকছেন এগিয়ে!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম