ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ইউরোপে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, দুই সপ্তাহেও মেলেনি সন্ধান আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর

বিশ্বকাপের জন্য অবসর ভাঙবেন না নারাইন

#

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৪,  5:10 PM

news image

আইপিএলের মঞ্চে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলছেন সুনীল নারাইন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিরও দেখা পান তিনি। নারাইনের মতো পারফরমারকে দলে রাখতে কে না চাইবে! সেই আবদার অনেক দিন ধরেই করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। রাজস্থান-কলকাতা ম্যাচের পর অকপটেই বলে ফেলেন, নারাইনকে ফেরাতে সবরকমের চেষ্টা করে যাচ্ছেন তিনি। কেননা সামনেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিশ্বকাপের জন্যেও অবসর ভাঙতে নারাজ নারাইন। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলার পর, এক বিবৃতির মাধ্যমে পুরো বিষয় পরিষ্কার করেন এই ক্যারিবিয়ান স্পিনার। নারাইন বলেন, 'সম্প্রতি আমার পারফরম্যান্স দেখে অনেকেই প্রকাশ্যে আমাকে অবসর ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা বলছেন, তা দেখে আমি সত্যিই খুশি। যদিও কাউকে হতাশ করতে চাইনি কখনো, তবে দরজাটা এখন বন্ধই আছে। আমি আমার সিদ্ধান্তে অটল আছি এবং জুনে যারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে, তাদের সমর্থন জুগিয়ে যাব আমি।' 'গত কয়েক মাসে যারা কঠোর পরিশ্রম করেছে, সমর্থকদের সামনে আরেকটি শিরোপার জয়ের সামর্থ্য দেখানোর সুযোগটা তাদেরই প্রাপ্য। আমি তাদের সবাইকে শুভকামনা জানাই। ' ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ সালের পর আর খেলেননি নারাইন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন ৩৫ বছর বয়সী এই স্পিনার।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম