ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে সাকার চোট নিয়ে দুর্ভাবনায় ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  10:21 AM

news image

আর মাত্র তিন সপ্তাহ পর শুরু হবে কাতার বিশ্বকাপ। এমন সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন বুকায়ো সাকা। তাতে এই ইংলিশ ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা সম্ভাবনা পড়ে গেল শঙ্কার মুখে। প্রিমিয়ার লিগে রবিবার (৩০ অক্টোবর) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন আর্সেনাল ফরোয়ার্ড সাকা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। ১৫তম মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ব্যথা পান ২১ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে গোড়ালির চোট বলেই ধারণা করা হচ্ছে। তখন মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।

তবে ২৬তম মিনিটে ফের পড়ে গেলে তাকে তুলে নেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেন তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন সাকা। ইংল্যান্ড খুব করে চাইবে সাকার চোট যেন গুরুতর না হয় এবং বিশ্বকাপের আগে সময়মতো তিনি যেন সেরে ওঠেন। কারণ ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য সাকা। এবারের বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দিতে দলগুলোকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম