ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

বিপদ থেকে দ্রুত মুক্তি পাওয়ার দোয়া

#

০৭ ডিসেম্বর, ২০২৪,  11:08 AM

news image

মানুষের জীবনে সঙ্গে জড়িয়ে থাকে বিপদ-আপদ, দুশ্চিন্তা ইত্যাদি। কখনও কখনও আল্লাহ তায়ালা মানুষকে বিপদ ফেলে পরীক্ষা করে থাকেন এবং তার দিকে ফেরানোর চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করা মুমিনের কর্তব্য। বিপদ-আপদ আসলে দ্রুত মুক্তি পাওয়ার জন্য কিছু দোয়া পড়া যেতে পারে, এর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার ওপর রহমত দান করে থাকেন।

উচ্চারণ : লা-ইলাহা ইল্লা আংতা সুবহাকা ইন্নি কুংতু মিনাজ্জালিমীন

অর্থ: তুমি ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি সীমালংঘনকারী। (তিরমিজি, হাদিস : ১৬৮)

উচ্চারণ : আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু ফালা আকিলনী ইলা নাফসী ত্বরফাতা আইন, অ আসলিহ লী শা’নী কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আন্ত।

অর্থ : হে আল্লাহ! তোমার রহমতেরই আশা রাখি। অতএব তুমি আমাকে পলকের জন্যও আমার নিজের উপর সোপর্দ করে দিও না এবং আমার সকল অবস্থাকে সংশোধিত করে দাও। তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই।

উচ্চারণ : আল্লা-হু আল্লা-হু রাব্বী লা উশরিকু বিহী শাই।

অর্থ : আল্লাহ আল্লাহ আমার প্রভু, তার সাথে কিছুকে শরীক করি না। (সহিহ ইবনে মাজাহ, হাদিস : ৩৩৫)

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্দুস সামাওয়াতি অরাব্বুল আরয্বি অ রাব্বুল আরশিল কারীম।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; যিনি সুমহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন সত্য আরাধ্য নেই; যিনি আকাশমন্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের অধিপতি। (বুখারি, হাদিস : ১৫৪)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম