ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৫,  11:12 AM

news image

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন সরওয়ার নছিম (৩৩) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। নিহত নছিম উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি গ্রামের মৃত ফোরকান আহমদের পুত্র ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। স্থানীয় ইউপি সদস্য করিম আলী জানান, নছিম রবিবার (১৯ জানুয়ারি) বিকালে শাপলাপুর বাড়িয়ারছড়ি এলাকার নিজের চাষকৃত জমিতে পানি সেচের বৈদ্যুতিক মিটারে সংযোগ লাইনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম