ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৪,  2:19 PM

news image

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান (২৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোর ৫টার দিকে সদর উপজেলার আংগারিয়া ৩ নং ওয়ার্ডের সিঙ্গাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ওই এলাকার চান খাঁর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আসাদুজ্জামান। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঝবাহ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান নামে একজন অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম