ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  12:38 PM

news image

বিদ্যুতের পাইকারি মূল্য নিয়ে সুখবর দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ১২টার দিকে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জালিল এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়াচ্ছে না। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে। কারণ ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা অনেকবার বসে এ বিষয়ে বিচার-বিশ্লেষণ করেছি। তাই আজ শেষদিনে এ ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে কমিশন। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর। তাই আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। বিইআরসি সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি দর প্রতি ইউনিটে ৫.১৭ টাকা করে। বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটি নিজেরা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করছে এবং বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ কিনছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম