ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিদেশের লিগে খেলতে যাচ্ছেন মাসুরা-রূপনা

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২৫,  1:46 PM

news image

কোচের সঙ্গে বিদ্রোহ শেষে ছুটিতে রয়েছেন সাফজয়ী ফুটবলাররা। এর মাঝেই সুখবর পেয়েছেন গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। বিদেশের লিগে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের। ভুটানের লিগে খেলতে যাচ্ছেন এই দুই ফুটবলার। শুক্রবার (১৪ মার্চ) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। দুজনই ভুটানের লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। এ বিষয়ে মাসুরা বলেন, সভাপতি মহোদয় (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) আমাদের বলেছিলেন, ক্যাম্প ছুটি থাকছে। তবে আমরা চাইলে বাফুফে ভবনে থেকে কিংবা বিকেএসপিতে অনুশীলন করতে পারি। তবে আমরা বাড়িতেই আছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা বিদেশের লিগে খেলব। এখন সেই স্বপ্ন পূরণের পথে। আগামী ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। ক্লাব চাইলে মাসুরারা ঈদের আগেই চলে যাবেন থিম্পুতে। না হলে ঈদের পরপরই। প্রায় ৬ মাস ধরে চলবে ভুটানের লিগ। এ সময়ের মধ্যে এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলে সেখান থেকে এসেই খেলবেন। ভুটানের ক্লাবে খেলা নিয়ে পারিশ্রমিককে গুরুত্ব দিচ্ছেন না এই ডিফেন্ডার। তার ভাষ্য, সম্মানী কোনো বিষয় না। আমি সেটাকে গুরুত্বও দেইনি। আমি গুরত্ব দিচ্ছি খেলাকে। এখন যেহেতু ক্যাম্প ছুটি আছে, এই সময়টায় নিজেকে খেলার মধ্যে রাখতে চাই। তিনি বলেন, ট্রান্সপোর্ট ইউনাইটেড আমাকে যে সম্মানী দেবে তার চেয়ে বেশি প্রস্তাব দিয়েছিল ভুটানের আরেকটি ক্লাব। আমি যেহেতু এই ক্লাবকে কথা দিয়েছি, তাই এই ক্লাবেই যাবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম