ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কাঁঠাল দিবস

বিজিবি হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  11:31 AM

news image

বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সবাই ভালো আছেন এবং তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানাই। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য ও বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এই হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামি-দামি চিকিৎসক। সাংবাদিকদের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা হাসপাতালে কম যাবেন। এতে করে ইনফেকশন হতে পারে। ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম