ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

বিচার বিভাগ সংস্কারের দাবি 'ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম' সংগঠনের

#

১০ আগস্ট, ২০২৪,  4:26 PM

news image

রংপুর ব্যুরোঃ বিচার বিভাগে সংস্কারের দাবিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) এর ষষ্ঠ থেকে পঞ্চদশ ব্যাচের সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ সমমর্যাদার বিচারকদের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ইয়াং জাজেস ফর জুডিসিয়াল রিফর্ম’ নামের একটি সংগঠন। শুক্রবার ৯ আগস্ট সংগঠনটির ২৩ সমন্বয়ক এর নাম ঘোষণার মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়েছে। সমন্বয়কদের পক্ষে সহকারী জজ মোহাম্মদ আলী তালহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তরুণ বিচারকদের এই সংগঠনটি কাজ করবে। সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও তার বাস্তবায়নে জনমত তৈরিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে এই সংগঠন। তারা শুরুতেই জেলা আদালতে কর্মরত সকল বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর পুনর্গঠনের দাবি তুলেছে। এসোসিয়েশনের বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা বিচারকগণের কেউই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নন। এছাড়াও এসোসিয়েশনের গঠনতন্ত্রে কেবল বৃহত্তর ঢাকায় কর্মরত বিচারকদের জন্য ‘নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার’ এবং পদাধিকারবলে ঢাকার জেলা জজের জন্য ‘সভাপতি’ পদটি সংরক্ষিত রাখা আছে, যা অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র অবিলম্বে সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়ার জন্য বর্তমান কমিটির কাছে তারা দাবি জানাচ্ছেন। বিচার বিভাগে কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে তারা সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপনের পাশাপাশি নির্বাচিত এসোসিয়েশনের মাধ্যমে সেসব সুপারিশ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদান ও তৎপরতা পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম