ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  1:05 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রুটিন শারীরিক পরীক্ষার করাতে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিকেলে ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে। উনার কিছু পরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি হাসপাতালে যাচ্ছেন, উনার চিকিৎসা দরকার। তিনি অত্যন্ত অসুস্থ। সেজন্য তার বিদেশে চিকিৎসা দরকার। যেহেতু সরকার সেটা দিচ্ছে না, সেই কারণে দেশেই তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। উনার জন্য সবাই দোয়া করবেন। এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম