ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিকিনি পরে ফের তোপের মুখে নুসরাত

#

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:08 PM

news image

টালিউডের লাস্যময়ী অভিনেত্রী নুসরাত জাহান। নেট দুনিয়ায় এ অভিনেত্রী অনেকবারই ট্রলের শিকার হয়েছেন। কখনো স্বামী নিয়ে, কখনো সন্তান নিয়ে আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি পোশাকের কারণে ট্রলের শিকার হলেন তিনি। অভিনেত্রীদের পোশাক নিয়ে নেটিজেনদের সমালোচনার ঘটনা নতুন নয়। প্রায়সময়েই খোলামেলা অবতারে কিংবা সাহসী লুকে কটাক্ষের শিকার হন তারকারা।  যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে সংবাদের শিরোনাম হন নুসরাত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই তারকা। যেখানে হলুদ রঙের বিকিনির সঙ্গে নেটের টপে দেখা মিলেছে তার। ভক্তরা অনেকেই নায়িকার এই রূপে মুগ্ধ হলেও একদল কটাক্ষ করেছেন তার পোশাক সেন্স নিয়ে। তাদের মন্তব্য, বিকিনির সঙ্গে নেটের টপ পরার কোনো প্রয়োজনই ছিল না। কেউ বলেছেন, দৃষ্টিকটু লাগছে দেখতে।  তবে সবাই যে শুধু কটাক্ষই করেছেন এমনও নয়। কেউ কেউ নায়িকার সাহসী অবতারের প্রশংসাও করেছেন। তাদের মতে- ধর্ম, রাজনীতি, ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে পাশ কাটিয়েও নিজের মতো করেই সামনে এগিয়ে গেছেন নুসরাত।  বর্তমানে যশের সঙ্গে নতুন ছবি মেন্টালের শুটিং করছেন নুসরাত। নিজেদের ব্র্যান্ড নিউ প্রোডাকশন হাউজের প্রথম সিনেমা এটি। পর্দায় যশ-নুসরাতের রসায়নের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম