ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান- ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  2:53 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে ১২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করেছে। রবিবার ০৪ ফেব্রুয়ারী বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে।  উক্ত সার্ভিল্যান্স অভিযানে যে সকল প্রতিষ্ঠান থেকে মামলার জন্য আলামত জব্দ করা হয়েছে- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার মেসার্স রাবেয়া ফ্লাওয়ার মিল,  ঠাকুরগাঁও জেলা সদরের মেসার্স জে এম এস ব্রিকস (JMS),মেসার্স এস এম ব্রিকস (SMB), আরাজী মোলানী এলাকার মেসার্স কে এস ব্রিকস (KSB), মেসার্স একতা ব্রিকস ফিল্ড-২ (একতা), মেসার্স কেয়া ব্রিকস (কেয়া), মেসার্স কেয়া ব্রিকস (কেয়া২), মেসার্স জাপান ব্রিকস (JPB), বালিয়াডাঙ্গী মাধবপুর এলাকার মেসার্স সামিহা ব্রিকস (SMH), মেসার্স মৌমি ব্রিকস (MOM)। এছাড়াও ঠাকুরগাঁও সদরের কলেজ রোড় চৌরাস্তা এলাকার মেসার্স দইঘর, একই এলাকার মেসার্স রোজ ফুড এন্ড বেকারী সহ মোট ১২টি প্রতিষ্ঠানের আলামত জব্দ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম