ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

#

১২ ডিসেম্বর, ২০২৪,  3:42 PM

news image

সাইফুল ইসলাম খোকন: বরিশাল জেলায় আজ ১০ ডিসেম্বর ২০২৪খ্রিঃ সকাল ১১ টায় বিএমপি'র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশের  কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এ সময় ওপেন হাউজ ডে'তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট  নানান বিষয়ে তাদের সমস্যার কথা  তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা মোঃ জাকির শিকদার সহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী,  জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম