ঢাকা ২১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪ সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছুঁইছুঁই রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট সংযোগ বন্ধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের দাম ঊর্ধ্বমুখী বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে ডেঙ্গু ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত

বিএনপি নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়: হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩,  4:58 PM

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারা (বিএনপি) নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। তাই আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত নাশকতা করে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়। বিশ্ব বেনিয়ারা শকুনের মতো তাকিয়ে আছে দেশ দখলের জন্য।’ নাশকতা করে সরকারকে হঠানো যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। কোনোভাবেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ঘোলা পানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়। তারা জীবনও ক্ষমতায় আসতে পারবে না।’ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেওয়া বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম