ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৩,  4:08 PM

news image

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার (২১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে শওকত মাহমুদ বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত কিছুই জানি না। আমি কোনো চিঠি পাইনি। তবে, চিঠি দেখেছি, এটা খুবই দুঃখজনক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমি কিছুই বলব না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম