ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

বিএনপি-জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  3:24 PM

news image

কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। উল্লেখ্য, শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকার। সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। তারপর ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে উল্লাসে ফেটে পড়েন। ছাত্র-জনতার উল্লাসের মাঝেই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিরসহ কয়েকটি রাজনৈতিক দল। এসময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। সেই আলোচনায় রাজনৈতিকভাবে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মু্ক্তির দাবি জানায় দলগুলো। পরে রাষ্ট্রপতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে গ্রেপ্তারকৃত সকলকে মুক্তির কথা জানানো হয়। সেই ঘোষণার পরের দিনেই বিএনপি-জামায়াতের হাজারো নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম