ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে গেল পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  4:53 PM

news image

দীর্ঘ ১৭ দিন পর বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরানো হলো পুলিশের বেরিকেড। কার্যালয়ের সামনের সড়ক এবং ফুটপাত দিয়ে যানবাহন এবং পথচারীরা স্বাভাবিকভাবেই চলাচল করছেন। কিন্তু সেখানে বিএনপির কোনো নেতাকর্মীর দেখা যায়নি। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে কোনো পুলিশ সদস্য নেই। তবে কার্যালয়ে এখনো তালা ঝুলছে। ফটকেই চেয়ারের ওপর নির্বাচন কমিশনের পাঠানো চিঠিটি পড়ে আছে। যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে গত ২৮ অক্টোবর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এরপর বিএনপি কয়েক দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিলেও কেন্দ্রীয় কার্যালয়ে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকও এতদিন ধরে একইভাবে তালাবদ্ধ। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ না থাকলেও পল্টনে হোটেল ভিক্টোরির সামনে একদল পুলিশ সদস্যকে দেখা গেছে। তারা জানান, ওই এলাকায় কোনো ধরনের নাশকতা যাতে না হয় সেজন্য তারা দায়িত্ব পালন করছেন। এদিকে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। বিএনপির নেতারাই তালা দিয়েছেন। তিনি বলেন, বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম