ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  3:54 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে এ পর্যায়ে এসেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। নানা নির্যাতন নিপীড়ন করেও বিএনপিকে বিলীন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থানে ছিলো, তারাও বিএনপিকে নানা কথা বলে। মির্জা ফখরুল বলেন, যে কোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম