ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই'

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  8:23 PM

news image

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির সঙ্গে তেমন কোনো মতপার্থক্য বা বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে কেউ কেউ সাইডে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট বলেছেন বিএনপি-জামায়াতের মধ্যে কোনো বিরোধ নেই। জামায়াত এটা ফিল করে না, আমাদের কোনো বিরোধ আছে। আমরা একসঙ্গে কাজ করছি দেশের জন্য, রাজনীতির জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। বিএনপির সঙ্গে জামায়াতের মতবিরোধ কেন হচ্ছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি জানান, জামায়াত নেতাদের উপস্থিতিতে ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা অত্যন্ত তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ ছিল।

ব্রাজিল-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ব্রাজিল অনেকগুলো পণ্য রপ্তানি করে। তার মধ্যে দুগ্ধজাত পণ্য, কটন অন্যতম। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল ও গার্মেন্টস পণ্য কীভাবে ব্রাজিলে রপ্তানি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। বাংলাদেশে ব্রাজিলের কোনো বড় ধরনের ইনভেস্ট নেই। এখানে এগ্রোভেস্ট ইন্ড্রাস্টিতে যেন ব্রাজিল ইনভেস্ট করে সে ব্যাপারে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী দিনের বাংলাদেশসহ সবকিছু নিয়ে আমরা কথা বলেছি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম