ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  12:50 PM

news image

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে। এখন আপনারা কিছু টেউ দেখতে পাচ্ছেন। এটা ভালো। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত এমআরটি লাইন-১ (মেট্রোরেল) এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা যেভাবে লাঠিসোটা নিয়ে নেমেছেন, সেইফ এক্সিট তাদেরই প্রয়োজন। আমরা ফাইটার। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস না। নির্বাচন সবার জন্য সেইফ এক্সিট। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কয়েক হাজার লোক হলেই বিএনপি নেতারা বলেন লাখ লাখ লোক হয়েছে। খুলনা ময়মনসিংহে লাখ লাখ লোক বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম