ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম মনি

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  10:56 AM

news image

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সংবাদে সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দলের চেয়ারপারসন এবং দলের ঊর্ধ্বতন নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমি তাদের এই মূল্যায়ন অব্যাহত রাখব। আমি চেষ্টা করব আমার ওপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।   জানা যায়, নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ পাস করেন।   তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী মনোনীত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম