ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বিএনপির উদ্দেশ্য পুলিশের সাথে, মানুষের সাথে সংঘর্ষ করা: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  2:15 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথে বিএনপি মল্লযুদ্ধ শুরু করেছে। তারা জননিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে এ যুদ্ধে জড়াতে চায় না।সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের সংযত হতে বলেছি। তবে বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যদি আওয়ামী লীগ কর্মীরা পথে নামে, তাহলে বিএনপি পালাবার পথ পাবে না।’ মন্ত্রী বলেন, ‘বিএনপির উদ্দেশ্য পুলিশের সাথে, মানুষের সাথে সংঘর্ষ করা। তারা চায় একটি সাংঘর্ষিক রাজনীতি; যাতে আরও প্রাণহানি ঘটে। তারা মানুষের লাশ নিয়ে রাজনীতি করতে চায়। তবে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।’ তিনি আরও বলেন, ‘বিএনপি যদি রাজপথে আবার সেই পেট্রোল বোমা ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই তাদের মোকাবিলা করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম