ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বিএনপির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০২৫,  5:14 PM

news image

প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কার্যক্রম সহজ করতে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে বিএনপি।  রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দলে অংশগ্রহণ আরও সহজ হবে। এটি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। বিএনপি নেতারা জানান, এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে দলের সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদ নিতে পারবেন। দলটির কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকবে, যা প্রবাসী সংগঠনগুলোর সদস্য ব্যবস্থাপনা সহজ করবে। দলীয় সূত্র জানা গেছে, বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে এই গেটওয়ে চালুর মধ্য দিয়ে দলের প্রবাসভিত্তিক সাংগঠনিক কাঠামোকে ডিজিটালভাবে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম