ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বিএনপিনেতা হাফিজ উদ্দিনের জামিন মঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৪,  12:47 PM

news image

রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আ স ম শামস জগলুল হোসেন এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাপস কুমার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গত ৫ মার্চ মেজর (অব.) হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মেজর (অব.) হাফিজ আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন করেছিলেন।’ গত ২৮ ডিসেম্বর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা এ মামলায় বিএনপিনেতা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তায় সমাবেশ করার সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। তারা রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম