ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

ঝিনাইদহের কোটচাঁদপুরে কওসার হোসেন ওরফে কটা (৫০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে।  এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কওসার হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। ওই সময় তাকে বেদম পিটিয়ে এলাঙ্গী গ্রামের রাস্তার ওপর ফেলে যায়। পুলিশ রাস্তার ওপর থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।   এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম