ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বাহুবলে ট্রাকের ধাক্কায় পিকআপের চালক-হেলপার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৪,  11:40 AM

news image

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় হৃদয় মিয়া (২৬) ও রিপন মিয়া (২৪) নামে একটি মাছ বোঝাই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার তগলী নামক স্থানেএ দুর্ঘটনা ঘটে। পিকআপ চালক হৃদয় মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে। হেলপার রিপন মিয়া একই জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম