ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬৩

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  1:55 PM

news image

ছবি : সংগৃহীত

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।  শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ যাত্রী আহত হন।  পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদিকে, এ ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকচালককে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম