ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বাসর ঘরে ব্লেড দিয়ে নববধূ কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  2:45 PM

news image

গাইবান্ধার সাদুল্লাপুরে ধুমধামে বিয়ে করে নিতেই বাসর ঘরে নজরুল ইসলাম (২৫) নামের এক স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা আক্তার (২০) নামের এক নববধূ। শনিবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পারিবারিকভাবে পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে বিয়ে করেন পার্শ্ববর্তী পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলাম। এরপর রাতেই আনন্দ-উল্লাসে নববধূকে বাড়ি তোলা হয়। সেখানে সাজানো বাসর ঘরে অবস্থান করেন তারা। এরই মধ্যে ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছে মোরশেদা। এ সময় নজরুলের আত্নচিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, স্বামীর পুরুষাঙ্গে কিছু অংশ কেটে ফেলার চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ বিয়ে বাড়ি থেকে নববধূ আটক করে সাদুল্লাপুর থানায় আনে। বিষয়টি নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, বিয়ের রাতেই বাসর ঘরে নববধু তার স্বামীর পুরুয়াঙ্গ কেটে দিয়েছে। এমন ঘটনা খুবই হৃদয়বিদারক। এ ব্যাপারে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, স্বামীর পুরুষাঙ্গ আংশিক কাটার অভিযোগে নববধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম