ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বাসচাপায় পিষে গেলেন পুলিশ সদস্য

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৪,  1:53 PM

news image

বাড়ি থেকে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় সুবীর তালুকদার (৩৩) নামের সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজারে যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে। পুলিশ জানায়, সোমবার বিকেলে সুবীর তালুকদার তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই থেকে ছুটি কাটিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে রওনা দেন। এ সময় তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজার এলাকায় পৌঁছালে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ও তিনি চাপা পড়েন। এ সময় স্থানীয়রা বাসটি আটক করেন ও সুবীর তালুকদারকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টিনিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি এম আশরাফ উল্লা তাহের। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি বি এম আশরাফ উল্লা তাহের বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সুবীর তালুকদার ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেছিলেন। গত ২২ আগস্ট তিনি এসএমপির ট্রাফিক বিভাগ থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। ছুটি শেষে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম