ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বাসচাপায় অটোভ্যানচালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২৪,  12:48 PM

news image

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের চালক ও যাত্রী দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল মিয়া (৪০) এবং পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি বাস গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি সাকোয়া মাঝিপাড়া এলাকায় আসলে যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানচালক রেজাউল মিয়া ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নামপরিচয় পরিচয় পাওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম