ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার

বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  11:15 AM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী আশরাফুল হোসেন লুলুর কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদি দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টস দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে এক ঘণ্টার প্রচেষ্টায় বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যবসায়ীদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম