ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বার্সেলোনা ছাড়লেন রবের্তো

#

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট, ২০২৪,  10:53 AM

news image

অবশেষে বার্সেলোনা ছেড়ে গেলেন ৩২ বছর বয়সী অধিনায়ক সের্হিও রবের্তো। তার বিদায়ের ব্যাপারটি নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা। মাত্র ১৪ বছর বয়সে বার্সার ফুটবলার গড়ার প্রতিষ্ঠান লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এরপর ২০১০ সালের নভেম্বরে যোগ দেন সিনিয়র দলে।   ক্লাব ক্যারিয়ারে বার্সার জার্সিতে মোট ৩৭৩টি ম্যাচ খেলেছেন রবের্তো। গোল করেছেন ১৯টি। এর মধ্যে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে বার্সার ৬-৫ গোলে জেতা ম্যাচে তার করা গোলটি সবচেয়ে বিখ্যাত। ২০২৩-২৪ মৌসুমে টালমাটাল অবস্থায় থাকা বার্সার অধিনায়কের দায়িত্বে ছিলেন রবের্তো। তবে জুনে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ের গুঞ্জন উঠতে শুরু করে। এতদিন পর জানা গেল, ক্লাব ছেড়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম