ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

#

স্পোর্টস ডেস্ক

০৭ মে, ২০২৫,  10:42 AM

news image

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম নাটকীয় সেমিফাইনাল শেষে ইন্টার মিলান জায়গা করে নিয়েছে ফাইনালে, আর বার্সেলোনাকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। সান সিরোয় অনুষ্ঠিত দ্বিতীয় লেগে উত্তেজনায় ঠাসা লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ৩–৩ গোলে ড্র হলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বদলি হিসেবে নামা ডেভিড ফ্রাত্তেসির গোলে ৪–৩ ব্যবধানে জয় পায় ইন্টার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৭–৬। প্রথম লেগেও দুই দল ৩–৩ গোলে ড্র করেছিল বার্সার ঘরের মাঠে। কিন্তু ফিরতি লেগে সান সিরোর চেনা দাপটেই শেষ হাসি হেসেছে সিমোন ইনজাগির দল। ম্যাচের শুরুতে ইন্টারের হয়ে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লু গোল করায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোল করে সমতায় ফেরায় কাতালান ক্লাবটি। এরপর রাফিনিয়ার গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আচেরবির গোলে সমতা ফেরায় ইন্টার। অতিরিক্ত সময়ে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন ‘ক্রাইসিস ম্যান’ ফ্রাত্তেসি। কোয়ার্টার ফাইনালেও বায়ার্নের বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন তিনিই। তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল ইন্টার। ৩১ মে মিউনিখে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পিএসজি অথবা আর্সেনাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম