ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

বারো হাজার পিস ইয়াবাসহ ২ বোন গ্রেফতার

#

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  10:56 AM

news image

ময়মনসিংহে ১২ হাজার পিস ইয়াবাসহ সহোদর দুই বোনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত চারটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই বোন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বালুয়াপাড়া এলাকার প্রয়াত আ. আজিজের মেয়ে নাছিমা বেগম ওরফে কণা (২৫) ও নূরুন্নাহার ওরফে ঝিলিক (২৮)।  রবিবার বিকেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদক মামলায় আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। জানা যায়, শনিবার রাতে নগরীর চুরখাই এলাকা থেকে গোপন সংবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই বোনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম