ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় ফুটপাত দখলমুক্ত

#

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  3:23 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার বামনা উপজেলা সদরের রাস্তার দুই পাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের দখল মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। শনিবার সকাল থেকে এ সকল অবৈধ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করেন ও তাদের অনত্র পুনর্বাসন করেন। বামনা উপজেলা সদরের দীর্ঘদিন থেকে রাস্তার দুই পাশ আটকে  তারা ব্যবসা করে আসছিল যার ফলে  সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে  হয়েছে, এই ভোগান্তি নিরসনের জন্য কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বামনা উপজেলা সদরের পাশেই তাদের জন্য নির্ধারিত একটি জায়গা তৈরি করে সেখানে তিনি ২৫-৩০ জনের জন্য স্টল করে  দিয়েছেন, সেখানে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দেওয়া হয়।  ফুটপাত ব্যবসায়ী মো ইউনুস ও পান ব্যাবসায়ী দীপঙ্কর বলেন আমরা এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে কৃতজ্ঞ এতদিন পরে হলেও আমরা একটি নির্ধারিত জায়গা পেয়েছি। এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন আমি বামনায় যোগদান করার পর পরে দেখতে পেলাম  রাস্তার পাশে ফুটপথ দখল করে অবৈধ দোকান দেয়ার ফলে শহরে যানজোট হচ্ছে এ কারণে আজকের এ অভিযান। দুপাশ অবৈধভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করে ব্যবসা করে আসছে তাতে সাধারণ মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তখন থেকেই  আমি তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করার চেষ্টা চালাই। সেখানে আজ শনিবার  তাদের ব্যবসা পুনর্বাসন করে দিয়েছি এছাড়া শৌচাগার না থাকায় তাদের জন্য একটি শৌচাগার  তৈরি করে দিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম