ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু

#

২৫ জুন, ২০২৪,  4:48 AM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় সাপের কামড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কোন প্রজাতির সাপে ওই নারীকে কামড় দিয়েছে সেটা নিশ্চিত জানাতে পারেনি পরিবারের লোকজন। এঘটনায় এলাকায় রাসেল ভাইপার আতংক বিরাজ করছে।  আজ সোমবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার যাদবপুরা গ্রামে। নিহত ওই নারী নাম মোসা. বেবী বেগম (৪০), সে ওই গ্রামের মো. আফজাল মাতুব্বরের স্ত্রী। বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতিমা আক্তার এ্যানী বলেন, রোগীকে দুপুর ২টার দিকে সাপে দংশন করে। প্রায় ৫ ঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ততক্ষনে সে মারাগেছে। তবে ধারনা করা হচ্ছে বিষাক্ত সাপে তাকে দংশন করেছে ফলে দ্রুত তার শরীরে বিষ ছড়িয়ে পরেছে। এদিকে ওই নারীর স্বামী আফজাল মাতুব্বর জানান, কোন প্রজাতির সাপে তার স্ত্রীকে কামড় দিয়েছে তা তিনি জানেন না। তিনি আরো জানান, স্ত্রী বেবী বেগম তাকে দুপুরের খাবার দিয়ে নিজে খাওয়ার উদ্দেশ্যে আলমারিতে প্লেট নিয়ে আসতে যায়। তখন আলমারির ভিতরে থাকা সাপে তাকে কামড় দিলে সে তাকে নিয়ে দ্রুত ওঝার কাছে যায়। সেখানে ঝাড়ফুক দিয়ে তার বিষ নামানোর চেষ্টা করেন। পরে ওঝা রোগীকে বামনা হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে আসার পরে রোগী মারাগেছে বলে জানান চিকিৎসকরা। এদিকে অজ্ঞাত সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় বামনা উপজেলাসহ আশে পাশে এলাকায় রাসেল ভাইপার আতংক বিরাজ করছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম