ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বামনায় সনাতনী সম্প্রদায়ের সাথে সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা বিনিময়

#

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  11:14 AM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনা উপজেলায় সনাতনী সম্প্রদায়ের সাথে সম্প্রীতি ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন চ্যাটার্জী। এসময় আরও উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক ও মানিক কুমার পক্ঙোজ। অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদান করেন এবং নুরুল ইসলাম মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বামনা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম