ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বামনায় সচেতন ছাত্র জনতার সংবাদ সম্মেলন

#

১৪ অক্টোবর, ২০২৪,  3:51 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত সচেতন ছাত্র জনতার উদ্যোগে বিগত ৫ আগষ্ট পরবর্তী ও পূর্ববর্তী সময়ে তাদের কর্মকান্ড নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় বামনা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সামাজিক, উন্নয়নমূলক, সচেতনতা, নিরাপত্তা প্রদানসহ তাদের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সৈয়দ নাহিন আহসান রাহবার। এসময় আরো বক্তব্য দেন, সংগঠনটির উপদেষ্টা সদস্য সমাজকর্মী রাজিব হাওলাদার, সমন্বয়ক সমন্বয়কবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, আমাদের সংগঠনটি বৈষম্য বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত ছাত্র জনতা নামে পরিচিত হবে। এই সংগঠনটিতে আলাদা ভাবে কাউকে সমন্বয়ক করা হবে না। এখানে সবাই সমন্বয়ক। সংগঠনটি বামনা উপজেলার উন্নয়নে সর্বদা কাজ করে যাবে। তারা আরো বলেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার গণঅদ্ভুত্থানে ফ্যাসীবাদি আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে পুলিশ বাহিনী নিরব ভুমিকায় থাকা কালীন অবস্থায় সংগঠনটির সদস্যরা সমগ্র উপজেলায় নিরাপত্তার দ্বায়িত্বে ছিলো। শুধু তাই নয় তারা বিভিন্ন অপরাধীদের ধরে জেল হাজতে পাঠানোর বিষয়ে পুলিকে সহযোগীতা করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি মন্দিরে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছিলো। শুধু তাই নয় এই সংগঠনটি প্রিয় নবী রাসুল(সঃ) এর ব্যপারে বিরুপ মন্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছিলো। বামনা শহরের অবৈধ ফুটপাত ও স্থাপনা দখলমুক্ত করে ব্যবসায়িদের পূনর্বাসনে প্রশাসনকে সহযোগীতায় অংশ গ্রহন করে। এছারাও ৫ আগষ্ট থেকে এ পর্যন্ত তারা প্রায় ৩০টির অধিক সামাজিক উন্নয়নমূলক, সচেতনতা ও নিরাপত্তা প্রদান বিষয়ে কর্মকান্ডে অংশ নেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম