ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বামনায় মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

#

০৫ অক্টোবর, ২০২৫,  2:57 PM

news image

মাসুদ রেজা ফয়সাল: বরিশাল–পাথরঘাটা মহাসড়কের বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের খানবাড়ি সংলগ্ন সড়ক থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা সড়কে লাশটি পড়ে থাকতে দেখে বামনা থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ সড়কে অজ্ঞাত লাশের খোঁজ পেয়ে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। ওসি আরও জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি পা কাটা অবস্থায় চামড়ার সঙ্গে ঝুলছিল। এখন পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম