ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

বামনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

#

০৫ অক্টোবর, ২০২৪,  4:20 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি : আজ শনিবার বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় । এ দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে  সকাল ১১ টায় বামনা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সকল শিক্ষকদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের হয়, রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বামনা সদর আর রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বামনা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, বামনা সদর আর রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর, বামনা সরকারী কলেজের প্রভাষক ড. আরিফ হোসেন, বুকাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জি প্রমুখ। বক্তারা শিক্ষক দিবসে বৈষম্য দূর করে এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণের ব্যাপারে জোর তাগিদ দেন। পরে ৫ই আগস্টে নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বামনা সদর আর রশিদ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আবদুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম