ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বামনায় নবাগত নির্বাহী অফিসার এর মতবিনিময়

#

৩১ ডিসেম্বর, ২০২৪,  1:05 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার বামনায় নব্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন। গতকাল ৩০ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়ে। সভায় বামনা উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ছাত্র প্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান, নৌবাহিনীর বামনা কন্টিজেন্ট এর অফিসার লে: ফাহিম ফয়সাল, ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, জামায়েত ইসলামের বামনা উপজেলার আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারী সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরীয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বামনা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার, উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ছগির হোসেন, উপজেলা কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সুজনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ ও ছাত্র নেতরা। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসমাপ্ত গুরুত্বপূর্ণকাজ সম্পাদন, সরকারি অফিসসমূহে সেবারমান উন্নীত,  মাদক নির্মূলসহ সকল বিষয়ে একযোগে সকলের সহযোগীতায় কাজ করে বরগুনা জেলার মধ্যে বামনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ হন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম