ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাবুগঞ্জের বিদ্যালয়ের মাঠে দুটি ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২২,  10:45 AM

news image

বরিশালের বাবুগঞ্জের বিদ্যালয়ের মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাবুগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দেহেরগতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতে ডাকাত প্রতিরোধে বটতলায় একটি সভা শেষে ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে সভা করার উদ্দেশ্যে রওনা হন। পরে পথিমধ্যে দুটি বিকট শব্দ পান। এ সময় বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখেন আরও তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পরে রয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ককটেল কারা এনেছে ও ফাটিয়েছে তা শনাক্তে কাজ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম